মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সার্চ কমিটিতে খালেদা জিয়ার প্রস্তাব অগ্রাহ্য দাবি ফখরুলের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ঘোষিত সার্চ কমিটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করা হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন আশা করা যায় না।

সার্চ কমিটি নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিশ্বস্ত লোকদের দিয়েই করা হয়েছে সার্চ কমিটি। তিনি বলেন, যে সার্চ কমিটির সদস্য বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে খুঁজে বের করেছিল, সেই ব্যক্তিকেই আবার নতুন সার্চ কমিটির প্রধান করা হয়েছে। এ থেকেই বোঝা যায়, সামনে গ্রহণযোগ্য কিছু মিলবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভান্ত করতে চায়। তিনি বলেন, এই সার্চ কমিটি গঠন শুধু বিতর্কেরই জন্ম দেয়নি, আওয়ামী লীগ যে ক্ষমতা টিকেয়ে রাখতে চায়, তারই প্রতিফলন হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451