বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সার্চ কমিটিতে দলীয় লোক থাকলে মানব না : রিজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৩৩২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি গঠন রাষ্ট্রপতির জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত আলোচনা সভায় রিজভী এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘এবার প্রমাণিত হবে যে, রাষ্ট্রপতির কাছে দেশ বড় নাকি আওয়ামী লীগ বড়?’

২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা দিবসকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ নামের একটি সংগঠন।

রিজভী আহমেদ বলেন, ‘সার্চ কমিটিতে যদি আবারও দলীয় লোকের নাম থাকে, আমরা আগেই বলেছি আবারও বলছি তা আমরা মানব না। দেশের সাধারণ জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। তবে এখনো যেহেতু সার্চ কমিটি গঠন ও সবার নাম প্রকাশ করা হয়নি, তাই এ নিয়ে মন্তব্য করছি না। নামগুলো প্রকাশ করা হলে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হবে।’

বিএনপি নেতা বলেন, ‘আমরা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে নিরপেক্ষ সার্চ কমিটি ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছি।

তিনি অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন। আশা করি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসেবে গুরু দায়িত্ব পালন করবেন। অন্যথায় আবারও রকিবুল্লাহ-করিমুল্লাহ মার্কা নির্বাচন কমিশন গঠন করলে তা প্রত্যাখ্যান করা হবে। এ নিয়ে রাজপথে আন্দোলন করা ছাড়া বিএনপির কোনো বিকল্প থাকবে না। সুতরাং আশা করি, রাষ্ট্রপতি এমন উদ্যোগ নেবেন যাতে বিএনপি এ বিরোধিতা না করে।’

রিজভী আরো বলেন, ‘দেশে মিথ্যার রাজত্ব কায়েম হতে দেওয়া হবে না। রাষ্ট্রপতির উচিত হবে সবার মতকে গ্রাহ্য করা। যদি তিনি তা না করে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের কথামতো সার্চ কমিটি ও ইসি গঠন করেন তা হবে রাষ্ট্রপতির জন্য বিব্রতকর। আমার প্রশ্ন তিনি কি আলোর অধ্যায়ে থাকবেন, নাকি অন্ধকারের অধ্যায়ে থাকবেন? আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দেশের রাষ্ট্রপতি না কি শুধু আওয়ামী লীগের রাষ্ট্রপতি?’

সংগঠনের সভাপতি ও বিএনপি নেত্রী খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- বিএনপির সহশিক্ষা সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451