শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

ক্যাম্পাসকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না। শিক্ষার্থীদের হাতিয়ার হবে কলম। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে গণভবনে ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের হাতে অস্ত্রের পরিবর্তে কলম তুলে দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসমুক্ত রাখতে হবে। সন্ত্রাস ও শিক্ষা একসঙ্গে চলতে পারে না।

তিনি বলেন, ছাত্রলীগ কর্মীদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। এর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে। জঙ্গিবাদের পথ মানুষকে কখনো শান্তি এনে দিতে পারে না। বিএনপি-জামাত জোট জঙ্গি-সন্ত্রাসের উত্থান ঘটিয়েছে। আন্দোলনের নামে দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।

ছাত্রলীগ কর্মীদের দেশের জন্য কাজ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শুধু রাজনীতি বা বক্তব্য দেয়া তাদের কাজ নয়। ছাত্রলীগের প্রতিটি কর্মীকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। লেখাপড়া করতে হবে। আমাদের রাজনীতি ভোগের জন্য নয়। মানুষের জন্য।

তিনি আরো বলেন, ছাত্রলীগের প্রতিটি কর্মীকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় মাদক প্রতিরোধের দায়িত্ব নিতে হবে। এটা তোমাদের দায়িত্ব। জনগণকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451