বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দোষী প্রমাণিত হলে নিষিদ্ধ হবেন সানি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ  

আদালতে যদি আরাফাত সানি দোষী প্রমাণিত হয়, তবে তাকে নিষিদ্ধ করা হবে। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পাপন বলেন, একটা কথা বলতে পারি, এমন বিষয় বিসিবি কখনো বরদাস্ত করেনি, করবেও না। কেউ যদি এ ধরনের কাজ করে দোষী প্রমাণিত হয়, অবশ্যই সে নিষিদ্ধ হবে। তবে তার আগে অবশ্যই বিষয়টি প্রমাণিত হতে হবে। আগে আদালতে প্রমাণ হোক। একটা নিউজ দেখে তো আমরা নিষিদ্ধ করতে পারি না।

তিনি আরো বলেন, যারা অন্যায় করেছে তারা শাস্তি পেয়েছে। আগেও যে সমস্ত ঘটনা ঘটেছে, তাতে বিসিবি কিন্তু ছাড় দেয়নি। বিসিবি তাদেরকে অনেক টাকা পর্যন্ত জরিমানা করেছে।

গেলো ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের তরুণী নিজেকে সানির স্ত্রী দাবি করে তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ২২ জানুয়ারি সকালে আমিনবাজার নিজ বাসা থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সানির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451