শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

যুদ্ধাপরাধীদের মদদদাতাদের বাংলার মাটিতে বিচার হবে ,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ  

যুদ্ধাপরাধীদের মদদদাতাদের বাংলার মাটিতে বিচার হতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, সেই রায় কার্যকর হয়েছে। যারা এদের মদদ দিয়েছে তাদেরও বিচার বাংলার মাটিতে একদিন হতেই হবে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আর মাদকাসক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম। কিন্তু যারা বিভ্রান্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান হবে না।’

ছাত্রলীগকে বই পড়ার কথা বলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ছাত্রলীগ নেতাকর্মীদের একটা কথাই বলব, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী পড়ে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ধন-সম্পত্তি চিরদিন থাকে না, কিন্তু একটা আদর্শ নিয়ে রাজনীতি করে দেশ ও জাতিকে কিছু দিতে পারলে সেই সম্পদটাই চিরদিন থাকে। আর ছাত্রদের জন্য সব থেকে বড় সম্পদ হবে শিক্ষা। কারণ, শিক্ষাই পারে একটি দেশকে, একটি জাতিকে দারিদ্র্যমুক্ত করতে।’

শেখ হাসিনা বলেন, ‘৭৫ সালে জাতির পিতাকে হত্যা করে খুনি মোশতাক প্রথমে দালালি করে মন্ত্রী হয়েছিল। কিন্তু তিন মাসও টিকতে পারেনি। কারণ, তার পেছনে যে ছিল সে সামনে এসে গিয়েছিল- সে ছিল জিয়াউর রহমান।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন জাতির পিতা। এই সময়ে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলেছিলেন। আজ যদি জাতির পিতা বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের উন্নতি করতে এত বছর লাগত না।’

সরকারপ্রধান বলেন, ‘স্বাধীনতার পর মাত্র নয় মাসে জাতির পিতা আমাদের যে সংবিধান দিয়ে গেছেন, যেখানে তিনি মানুষের মৌলিক অধিকারের কথা বলে গেছেন, আমরা একে একে তা বাস্তবায়ন করে যাচ্ছি।’

দেশের উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল সেগুলো মোকাবিলা করে আলোর পথে, প্রগতির পথে যাত্রা শুরু হয়েছে। এটা যেন থেমে না যায় সেদিকে সজাগ থাকার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে সাবেক নেতারা ছাত্রলীগ নেতাককর্মীদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে বলেন, ছাত্রলীগের নামে আর খারাপ সংবাদের শিরোনাম হওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451