শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

জামিন নাকচ,কারাগারে সানি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৩১২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির  জামিন নাকচ করেছেন আদালত। একদিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এই আদেশ দেন।

এর আগে দুপুরে সানিকে একদিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ।

তদন্ত কর্মকর্তা সানিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। তিনি বলেন, সানির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে কারাগারে পাঠানো হোক।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সানির আইনজীবী জুয়েল আহমেদ জামিন চেয়ে আবেদন করেন। আবেদনের ওপর শুনানি শেষে বিচারক তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাঁর জামিন দেওয়ার এখতিয়ার নেই বলে জানান। একই সঙ্গে সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই ক্রিকেটার সানিকে একদিনের রিমান্ডে পাঠান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী সানির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর দাবি, সানির সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক আছে। তাঁদের অন্তরঙ্গ কিছু ছবি সানি ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন।

রোববার সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন জানান, ‘মেয়েবন্ধু’ নাসরিন সুলতানার করা মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451