মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিট খারিজ, স্বপদেই থাকছেন অ্যাটর্নি জেনারেল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ৩১৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা নিয়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তার এ পদে থাকা বৈধ ঘোষণা করে রায় দেন আদালত।

মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ৬৭ বছর পূর্ণ হওয়ায় মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেলের পদের বৈধতা চ্যালেঞ্জ করে গেলো নভেম্বর রিটটি করেন ওই আইনজীবী।

২০ নভেম্বর এ রিট শুনানিতে ব্রিবতবোধ করেছিলেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ।

এরপর মামলাটি শুনানির জন্য তৃতীয় এ বেঞ্চে পাঠানো হয়। গেলো ১৬ জানুয়ারি রিটের ওপর শুনানি শেষ হয়।

রিট আবেদনে বলা হয়, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয় ৬৭ বছর অতিক্রম করলেন মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেলের পদে থাকা নিয়ে বিতর্ক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451