মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাটজাত মোড়ক বাধ্যতামূলক আরো ১১ পণ্যে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ২৬৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ  

সংরক্ষণ ও পরিবহনে  পাটজাত মোড়কের ব্যবহার বাড়াতে নতুন করে ১১ পণ্যে বাধ্যতামূলকতা করেছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পণ্যের ওজন ২০ কেজির বেশি হলে মানতে হবে এ নিয়ম।

পণ্যগুলোগুলো হচ্ছে পেঁয়াজ, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া, আদা, রসুন, এবং তুষ-খুদ-কুড়া। এর আগে ২০১৫ সালে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি’তে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করে মন্ত্রণালয়।

পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের জন্য ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়।

এ আইন না মানলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণের কথা বলা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সুত্র জানায়, মোড়কেপাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451