মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জীবন্ত কিংবদন্তী নায়করাজ রাজ্জাক পা রাখলেন ৭৬ বছরে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ  

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়করাজ রাজ্জাক পা রাখলেন ৭৬ বছরে।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতায় তার জন্ম। পুরোনাম আব্দুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন।

এরপর ১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়তে চলচ্চিত্রের ওপর ডিপ্লোমা নেন। কলকাতায় ফিরে তিনি শিলালিপি ও আরো একটি ছবিতে অভিনয় করেন। ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কারণে রাজ্জাক তার পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন।

ঢাকায় এসে চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে ‘উজালা’ ছবিতে পরিচালক কামাল আহমেদের সহকারি হিসেবে কাজ শুরু করেন।

সালাউদ্দিন পরিচালিত হাসির ছবি ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে ৬০ দশকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই ছবিতে অভিনয় জীবনের শুরু।

এরপর তিনি নজরে আসেন প্রতিভাবন পরিচালক জহির রায়হানের। ওই পরিচালকের ‘বেহুলা’ ছবিতে রাজ্জাক লখিন্দরের ভূমিকায় অভিনয় করেন। ছবিতে তার সঙ্গে জুটি বাঁধেন সুচন্দা। তারপর থেকেই রূপালি পর্দায় তার দাপুটে পদচারনা।

৮০-র দশক পর্যন্ত ৩ শ’র বেশি চলচ্চিত্রের নায়ক চরিত্রে কাজ করেছেন এ অভিনেতা। ‘নীল আকাশের নীচে, ময়নামতি, কী যে করি, অবুঝ মন, রংবাজ, বেঈমান, আলোর মিছিল, অশিক্ষিত, অনন্ত প্রেম, বাদি থেকে বেগম মধু, মিলন, পীচ ঢালা পথ, যে আগুনে পুড়ি, জীবন থেকে নেয়া,  আরো  অসংখ্য ছবিতে ।

রাজ্জাক অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

জন্মদিন প্রসঙ্গে নায়করাজ বলেন, ‘দেখতে দেখতে আজ ৭৫ বছর পূর্ণ করে ৭৬-এ পা রাখছি। আল্লাহ’র রহমত এবং সবার দোয়ায় এখনো বেশ সুস্থ আছি। আমার স্ত্রী  লক্ষ্মী বিয়ের পর থেকে এখনো পর্যন্ত অনেক ভালোবাসা নিয়ে সংসার আগলে রেখেছেন। তার কাছে সত্যিই আমার অনেক ঋণ। আমার সন্তানরা মানুষের মতো মানুষ হয়েছে। বাবা হিসেবে এ আমার অনেক পরিতৃপ্তির, গর্বেরও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451