শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

বিচারপতি কে এম হাসানের বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য সঠিক : তোফায়েল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ২৩৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

আওয়ামী লীগের উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সার্চ কমিটির সদস্য হিসেবে রাষ্ট্রপতির কাছে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম জমা দিয়েছে বিএনপি। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য সঠিক।

আজ সোমবার দুপুর ২টার দিকে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তোফায়েল আহমেদ।

এর আগে ওবায়দুল কাদের জানান, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় বিএনপি। ওই সময়ে সার্চ কমিটর সদস্য হিসেবে বিএনপি সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করে। যে কে এম হাসানের জন্য ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল, তাঁর নামই বিএনপি রাষ্ট্রপতির কাছ জমা দিয়েছে।

গতকাল রোববার ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যে কে এম হাসানের কাছে জমা দিয়েছি, তা কাদের জানলেন কীভাবে?’

ওবায়দুল কাদেরকে সমর্থনে তোফায়েল আহমেদের বলেন, ‘এ ঘটনা সত্য। যদি এটা সত্য না হতো, তাহলে মির্জা ফখরুল অস্বীকার করতেন।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের জন্য আমরা একটি প্রস্তাব দিয়েছিলাম তৎকালীন বিএনপি সরকারের কাছে, কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছিল। আজকে তারাই আবার নির্বাচন কমিশন গঠনের জন্য নতুন আইন প্রণয়নের কথা বলছে।’

তোফায়েল বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন দক্ষ রাজনীতিবিদ। বিএনপি যে রাষ্ট্রপতির কাছে কে এম হাসানের নাম জমা দিয়েছে এটা ওবায়দুল কাদের তাঁর রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে জেনেছেন। রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করবেন তা সবার কাছে গ্রহণযোগ্য হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451