মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাইকগাছার গদাইপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অবাধে গাছ কাটার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ১৮১ বার পড়া হয়েছে

 

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ॥

পাইকগাছায় গদাইপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে সড়কের

গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান পুত্র বাদী হয়ে

বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত

অভিযোগ দায়ের করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গদাইপুর ইউপি’র

সাবেক চেয়ারম্যান ও মঠবাটী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর ছেলে

সোহেল পারভেজ সহ এলাকার ৭ ব্যক্তি ২০১০ সালের ১২ জানুয়ারি নন জুডিসিয়াল

ষ্ট্যাম্পে ইউনিয়ন পরিষদের সাথে চুক্তিভিত্তিক ইউনিয়নের সু-সাহিত্যিক কাজী

ইমদাদুল হক সড়কের সন্তোষ সাধুর দোকান হইতে বোয়ালিয়া বীজ উৎপাদন

খামার, খামারের গেট হইতে, বোয়ালিয়া খেয়াঘাট এবং হিতামপুর জহুর আলী

গাজীর বাড়ী হতে হিতামপুর কোনা মন্ডলের বাড়ী অভিমুখে ২ কিলোমিটার সড়কে

বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করে চুক্তিমোতাবেক পরিচর্যা করে আসিতেছি।

এদিকে বর্তমান ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বোয়ালিয়া বীজ

উৎপাদন খামেরের গেটের খাল হতে সন্তোষ সাধুর দোকান পর্যন্ত রোপনকৃত

গাছ অবৈধভাবে কাটছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। অনুরূপভাবে পৌরসভা

ও ইউনিয়নের সীমান্তবর্তী চারাবটতলা হতে ঘোষাল অভিমুখে সড়কের বাড়ন্ত

গাছ গুলো এখনো কাটার উপযুক্ত না হলেও সু-পরিকল্পিত ভাবে বিক্রি করা হয়েছে

বলে এলাকাবাসী অভিযোগ করেছে। বান্দিকাটী গ্রামের মোসলেম গাজী

জানান, মিহির কান্তি মজুমদার উপজেলা নির্বাহী অফিসার থাকা কালীন তার

তত্ত্বাবধায়নে কোন চুক্তি ভিত্তিক ছাড়ায় আমরা এলাকাবাসী স্বেচ্ছা শ্রমের

ভিত্তিতে চারাবটতলা থেকে ঘোষাল অভিমুখে সড়কে মেহগনী সহ বিভিন্ন

প্রজাতির গাছ লাগায়। গাছ গুলো এখন বিক্রি করার কোন যুক্তি নাই, এ ক্ষেত্রে

গাছ কাটা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন

এলাকাবাসী। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান জানান,

ইউনিয়নের বিভিন্ন সড়কের গাছের ডালে সাধারণ মানুষের ফসলের ক্ষয়ক্ষতি করছে।

এ জন্য সকল নিয়মকানুন অনুসরণ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত

করে মাইকিং করার মাধ্যমে ইউনিয়নের সকল গাছ নিলামে বিক্রি করা হয়েছে।

গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে

নির্দেশনা প্রদান করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451