বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাস্তার বেহাল দশায় ঝিনাইদহের বিষয়খালি বাজার থেকে কুতুবপুর !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে বিষয়খালী বাজার থেকে

কুতুব পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার এখন ভগ্নদশা। রাস্তার অবস্থা

এতাটাই করুণ যে ভয়ে শহরের মানুষ কেও গ্রামে ফিরতে চান নাা।

জরুরী ভাবে কোন রোগী ওই রাস্তায় পরিবহন করা অসম্ভব। এলাকার মানুষের

ভাষ্যমতে ২/৩ জন নারীর সন্তান জন্মেছে এই সড়কের মাঝ পথে। স্থানীয় মেম্বর

আতিকুর রহমান বলেন, প্রায় ২০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে গান্না

বাজার, নগরবাথান, বাজারগোপালপুর ও ডেফলবাড়িসহ বিভিন্ন স্থানে

যাতায়াত করেন। আর কেশবপুরসহ ছয় গ্রামের মানুষ বসবাস করেন রাস্তার

আশেপাশে। অটো ভ্যান, ইজিবাইক ও নছিমন করিমন চলে সড়কটিতে দুই

শাতাধীক। কিন্তু কারো যাত্রাই আরামদায়ক নয়। সবাই ঝুকিপুর্ন ভাবে

চলাচল করেন।

এলাকার আরেক মেম্বর হাজী জালাল উদ্দীন বলেন, রাস্তাটি এলজিইডি

এইচবিবি করেছে ৫/৬ বছর আগে। সংস্কার না করায় চার কিলোমিটার

রাস্তায় বড় বড় গর্ত আর খানা খন্দকে ভরে গেছে। দুই কিলোমিটার পিচ করা

হলেও বাকী রাস্তা ক্রমশ গ্রাম বাসির জন্য ঝুকিপুর্ণ য়ে উঠেছে।

এলাকার বাসিন্দা বসির আহম্মেদ বলেন, রাস্তাটি দ্রুত করা না হলে আসন্ন

বর্ষা মৌসুমে গ্রাম বাসির ভোগান্তির শেষ থাকবে না। বিষয়টি নিয়ে

ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলি আব্দুল মালেক বলেন, গ্রামের

কিছু কিছু রাস্তা রাজনৈতিক প্রতিশ্রুতির মাধ্যমে করা হলেও তা

রক্ষণাবেক্ষণের জন্য কোন বরাদ্দ নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451