বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আখেরি মোনাজাত শেষে বাড়ির পথে মুসল্লিদের ঢল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে
বাংলার প্রতিদিন ডটকমঃ আখেরি মোনাজাত শেষে বাড়ির পথে ঢল নামে লাখো মুসল্লির। মানুষের তুলনায় গণপরিবহন অপ্রতুল হওয়ায় অতিরিক্ত যাত্রী হয়ে গন্তব্যে ফিরতে দেখা গেছে অনেককেই। তবে দুর্ভোগ-ভোগান্তি যাই হোক না কেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইজতেমায় যোগ দিতে পেরে খুশি সবাই।

তিন দিনের ত্যাগ-তিতিক্ষা শেষে বাড়ির পথে যাত্রা। বর্তমান বাহন দুই পা। মানুষের স্রোত পেরুলেই হয়তো মিলবে কাঙ্ক্ষিত বাহন।

এভাবেই আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা হন বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় পায়ে হেঁটেই গন্তব্যের পানে ছোটা।

বাস-ট্রাক এমনকি রিক্সা-ভ্যানে চেপেও রওনা হন অনেকে। ইজতেমা উপলক্ষে ছাড়া বিশেষ ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে তুষ্ট সবাই।

এর আগে বেলা ১১টার কিছু পরে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। প্রায় ৩৫মিনিট স্থায়ী মোনাজাতে অংশ নিয়ে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451