বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আরাফাত সানি ১ দিনের রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ২৮০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

তথ্যপ্রযুক্তি আইনে তরুণীর করা মামলায় গ্রেপ্তার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে ১ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিলেন আদালত।

রোববার ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াহিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ছেলেকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন আরাফাত সানির মা নারগিস আক্তার।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দীন মীর জানান, আটকের পর থানায় এনে প্রাথমিকভাবে সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

গেলো ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় নাসরিন সুলতানা নামের তরুণী সানির বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াহিয়া জানান, ওই তরুণীর অভিযোগ, সানি বেশ কিছুদিন ধরে তার ফেসবুক ও মেসেঞ্জারে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠিয়ে আসছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451