বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সমর্থন তেল-গ্যাস জাতীয় কমিটির হরতালে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ২৮৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ 

রামপাল ইস্যুতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে বিএনপির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ কথা জানান।

রিজভী বলেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিতর্ক হয়েছে। সেখানে মার্কিন পরিবেশবিদ আল গোরসহ বিশ্ব পরিবেশবিদরা রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের বলেছেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।

রিজভী আহমেদ বলেন, দাভোসে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হচ্ছে তিনি জাতীয়, আন্তর্জাতিক সব বিশেষজ্ঞের অভিমতকে থোড়াই কেয়ার করেন।

বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য সঠিক নয়, অসত্য বলে দাবি করেন রিজভী।

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে ২৬ জানুয়ারি সারা দেশে হরতাল ডেকেছে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451