শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ১৬৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ

ঢাকা কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দু’ ছাত্র আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  আহত দু’জন হলেন রাসেল ও মামুন।

শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা শুরু হয়। এসময় ক্যাম্পাসে থাকা সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা।

পুলিশ জানায়, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কলেজের উত্তর ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়েছে। এছাড়া ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, ক্যাম্পাসে ছাত্রলীগের দু’টি পক্ষ রয়েছে। এর একটির নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের আহ্বায়ক নুরে আলম ভূঁইয়া। অন্য পক্ষে আছেন যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়া, শেখ রাসেল ও রাসেল মাহমুদ।  সন্ধ্যায় হঠাৎ করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২০ থেকে ২২টি গুলির শব্দ শোনা যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451