বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কটিয়াদীতে মাদক সম্রাটকে ধরিয়ে দিতে ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ৩৮৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান কাযিন,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার  আচমিতা  ইউনিয়নের একাধিক মাদক মামলার আসামি ও এলাকার কুখ্যাত মাদক সম্রাট জাকির হোসেনকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন মডেল থানার ওসি আহসান উল্লাহ। বৃহস্পতিবার বিকালে আচমিতা বাজার সংলগ্ন এক কমিউনিটি পুলিশিং সভায় তিনি এ ঘোষণা দেন। আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল মো. জামালউদ্দিন। এসআই মঈনউদ্দিনের সঞ্চালনায়  অন্যদের মাঝে বক্তব্য দেন, আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, কমিউনিটি পুলিশের উপজেলা সদস্য সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত, সাংবাদিক সমিতির সভাপতি বেনী মাধব ঘোষ, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি জসিমউদ্দিন, আসাদ মিয়া, ইউপি মেম্বার ছন্দু মিয়া ও রফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে নিরাপদে বসবাস করতে হলে পুলিশকে তথ্য দিন। আপনাদের সহযোগিতা পেলে সব প্রকার অপরাধমুক্ত হবে কটিয়াদী উপজেলা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451