বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাংগুয়ার হাওরে টাকার বিনিময়ে পর্যটকদের নৌকা প্রবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে আন্তজার্তিক রামসার সাইট খ্যাত

টাংগুয়ার হাওরে ভিতরে সব ধরনের নৌকা প্রবেশ নিষেধ থাকার পরেও

টাকার বিনিময়ে প্রবেশ করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার

দুপুরে ৮-১০টি নৌকা হাওরের ভিতরে প্রবেশ করে। প্রতিটি

নৌকায় মাইক ও প্রায় অর্ধশতাধিক পর্যটক ছিল। শুধু আজেই

নয় প্রায় প্রতিদিনেই হাওরে পর্যটকদের নৌকা সহ সব ধরনের

মাছ নৌকা হাওরে প্রবেশ করে বলে জানাযায়। আর মাছ ধরার

নৌকা,পর্যটকদেন নৌকা সহ সব ধরনের নৌকাই হাওরে প্রবেশ

নিষেধ থাকা সত্বেও প্রবেশের সুযোগ করে দিচ্ছে গোলাবাড়ি

ক্যাম্পের দায়িত্বে থাকা পিসি জাহিদুল ইসলাম। তিনি হাওরের

নজর খালি পয়েন্ট দিয়ে ঐ নৌকা গুলো হাওরের ভিতরে প্রবেশ করে

ঘুরে বেড়ানোর সুযোগ করে দেন। এ বিষয়ে জানতে যোগাযোগ

করা হলে তিনি জানান,এডিসি ও র‌্যাবিনিউ স্যারের অনুমতি

নিয়ে আইইউসিএনের মেহেদী সাহেবের নেতৃত্বে ২টি নৌকা

প্রবেশ করার সুযোগ দিয়েছি। আর জুম্মার নামাজে ছিলাম এই

ফাকেঁ কয়েকটি নৌকা হাওরের ভিতরে ডুকলে তাদের কে হাওরের

ভিতর থেকে বের করে দেওয়া হয়। স্থানীয় এলাকাবাসী ও আগত

পর্যটকগন জানান,আমরা জানি হাওরের ভিতরে কোন ধরনের নৌকা

প্রবেশ করা যায় না অথছ টাকার বিনিময়ে হাওরের ভিতরে এঞ্জিন

চালিত নৌকা প্রবেশ করে ঘুড়ে বেড়াচ্ছে। এতে করে হাওরে

বিরুপ প্রভাব পরবে। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান

কামরুজ্জামান কামরুল জানান,টাংগুয়ার হাওরে কোন ধরনের নৌকা

প্রবেশ নিষেধ থাকা সত্বেও হাওরে এঞ্জিন চালিত পর্যটকদের

নৌকা ভিতরে প্রবেশ করেছে শুনেছি এবিষয়ে সবার সাথে কথা

বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা

ম্যাজিষ্ট্রেটের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলে বন্ধ পাওয়া

যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451