মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মডেল এ্যানির ভাবনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৪৯২ বার পড়া হয়েছে

ছোট পর্দার প্রিয়মুখ এ্যানি খান। সাবলীল অভিনয়, উপস্থাপনা ও মডেলিংয়ের মাধ্যমে দর্শক হৃদয় ছুঁয়েছেন আগেই। মুগ্ধতা ছড়িয়ে অবিরত কাজ করে যাচ্ছেন।

এখন তার অভিনীত চ্যানেল নাইনে ‘আগুন আল্পনা’, এসএ টিভির ‘পরম্পরা’ ধারাবাহিক নাটক দেখানো হচ্ছে। নাটক দু’টো থেকে ভালো রেসপন্স পাচ্ছেন বলে  জানালেন এ্যানি।
কাজ করছেন ‘জলে ভেজা রঙ’, ‘অন্ধকারে অন্তরালে’, ‘ফুলকি’ এবং অতিসম্প্রতি ‘ছোট বউ’ ও ‘চাপাবাজ’সহ বেশ কয়েকটি নতুন ধারাবাহিকে।

নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও সমানতালে কাজ করছেন সময়ের আলোচিত অভিনেত্রী। কিছুদিন আগে একটি আন্তর্জাতিক পণ্যের মডেল হয়েছেন তিনি। ওভালটিনের বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন পি স্পুন। আর ভিন্ন ধাঁচের বিজ্ঞাপনটির শুটিং হয়েছে থাইল্যান্ডে।


টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এ্যানি ‘ভালোবাসার রংধনু’ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা নাঈম। কিন্তু ছবিটি মুক্তির আলো দেখেনি।

মাঝে শোনা গিয়েছিল যৌথ প্রযোজনার দু’টো ছবিতে অভিনয় করবেন এ্যানি খান। এ ব্যাপারে তিনি বললেন, এখন ছোট পর্দাতেই নিয়মিত কাজ করতে চাই। বড় পর্দায় কাজ করা নিয়ে বাড়তি আগ্রহ নেই। মনের মতো কাজ পেলে তখন ভেবে দেখবো।

এদিকে  একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের  রান্নার অনুষ্ঠানের উপস্থাপনা করছেন এ্যানি। দিন কয়েক আগে সেন্টমার্টিনে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এ্যানি বললেন, আগেও বেশ কয়েকটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে এবারের আয়োজনটি সম্পূর্ণ আলাদা। কাজটি করতে পেরে খুব ভালোলেগেছে। দর্শকরা রান্না শেখার পাশাপাশি অনুষ্ঠানটি দেখেও অনেক মজা পাবেন আশা করছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451