মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উদ্ভাবনী শক্তির বিকাশকে স্বাগত জানাবে বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৩৯৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ

যুবদের উদ্ভাবনী শক্তির বিকাশে যে কোনো উদ্যোগ ও সম্ভাবনাকে স্বাগত জানাবে বাংলাদেশ। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের ডাভোসে ডিজিটাল লিডারস পলিসি মিটিং অন জব সেশনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যুবশক্তির সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশে জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগকে স্বাগত জানাবে বাংলাদেশ। এর মাধ্যমে নিশ্চিতভাবে উভয় পক্ষই লাভবান হবে। বৈশ্বিক জ্ঞান ভিত্তিক অর্থনীতির উন্নয়নে প্রতিবন্ধকতা সত্ত্বেও সরকার দেশে ডিজিটালাইজেশন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির প্রসারে বাংলাদেশ যুব সম্প্রদায়ের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চায়। বহির্বিশ্বের সঙ্গে জ্ঞান ও প্রযুক্তির সেতুবন্ধন করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমাদের জনগণ যেকোনো প্রযুক্তি দ্রুত গ্রহণ করে এর সঙ্গে মানিয়ে চলতে পারে। বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারী হিসেবে বাংলাদেশ ১০ম স্থানে। ৬ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। যার অধিকাংশই স্মার্টফোনের সাহায্যে।

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রযুক্তি আমাদের জীবনমান উন্নত করেছে। সবাই যেন এর ছোঁয়া পায় তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে লক্ষ্য রাখতে হবে প্রযুক্তি যেন উন্নয়নের পথে বিঘ্ন সৃষ্টির কারণ না হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451