মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সংলাপের প্রয়োজন নেই : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ

বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপ করেছেন। তিনি নির্বাচন কমিশন গঠন করবেন। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের বিষয়টি হলো রাষ্ট্রপতির এখতিয়ার। এখানে প্রধানমন্ত্রীরও কোনো ভূমিকা নেই। এ ব্যাপারে কারো সাথে সংলাপ করার প্রয়োজন।বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিমপাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিংক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাত খুন মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, এ রায় হলো সাম্প্রতিককালে সর্বোচ্চ শাস্তির দিক থেকে বিরল ঘটনা।সেতুমন্ত্রী বলেন, এ রায় হলো সংশ্লিষ্ট সকলের জন্য এবং অপরাধীদের জন্য আদালতের কঠোর সতর্কবার্তা।সেতু তিনটিতে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সেতু তিনটি নির্মাণে ব্যয় হচ্ছে সাড়ে ৮ হাজার কোটি টাকা। এতে জাইকা দিবে সাড়ে ৬ হাজার কোটি টাকা। এবং বাংলাদেশ সরকার দেবে ২ হাজার কোটি টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক সাইদুল হক, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন ও উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম প্রমুখ।



প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451