মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দিনাজপুর হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
  • ২৫৪ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) তে বৃহস্পতিবার (১৯শে জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইআরটি সেমিনার কক্ষে ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের উদ্যোগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড.মনিরুজ্জামান বাহাদুর এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পোষ্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস।

সেমিনারে পরীক্ষা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাখ হরি সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. জালালউদ্দিন আহমেদ সহ আরো অনেকেই।

পিএইচডি গবেষক ইউরেকা সুলতানার গবেষণার বিষয় ছিল Evaluation of wheat genotypes to alleviate the adverse effect of salt stress উক্ত পিএইচডি সেমিনারে গবেষক ইউরেকা সুলতানা তার গবেষণা কার্যক্রম এবং এর ফলাফল বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দের সামনে প্রতিবেদন তুলে ধরেন এবং উপস্থিত অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

গবেষণা কর্মে তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ড. মো. আবু হাসান এবং কো- সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শ্রীপতি সিকদার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451