সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

দুর্বৃত্তের গুলিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
  • ৩২৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান রাসেল নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান দিনাজপুর জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানিনগর গ্রামের মো. রফিক মাস্টারের ছেলে।

প্রবাসীদের বরাত দিয়ে নিহত তার বাবা রফিক জানান, রাসেল স্টুডেন্ট ভিসায় আড়াই বছর আগে আমেরিকা যায়। লস অ্যাঞ্জেলেসে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতো। পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতো। মঙ্গলবার ভোরে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করোনার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

লস এঞ্জেলেসে কর্মরত কয়েকজন বাংলাদেশি ফোনে নিহতের বাবাকে জানান, স্থানীয় কমিউনিটির নেতারা বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মিজানুরের মরদেহ দেশে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া মিজানুরের মৃত্যুতে কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করছে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451