মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বরগুনার সাবেক এমপি জাফরুল হাসান ফরাদ আর নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

সোহাগ হাফিজ ,বরগুনা প্রতিনিধি ঃ

 বরগুনার সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক

চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির সভাপতি জাফরুল হাসান ফরহাদ আর নেই। তিনি আজ মঙ্গলবার

(১৭-১- ১৭) সকাল সাড়ে ৮ টায় বরিশাল বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া

ইন্না ইলাইহি রাজিউন)। এসময় তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩

মেয়ে রেখে যান। তার বড় মেয়ে শারমিন সুলতানা আসমা বরগুনা সদর উপজেলা পরিষদের (মহিলা) ভাইস

চেয়ারম্যান। গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে জাফরুল হাসান ফরহাদকে বরিশাল বারডেম

হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। বরগুনার

আবুল হোসেন ঈদগাহ মাঠে আজ মঙ্গলবার বিকেল ৫ টায় প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ

সদর উপজেলার খাজুরতলা গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে

গভীর শোক প্রকাশ করেছেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,

জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলেয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক

জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবীর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ ও

বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মাননু প্রমূখ। মরহুম জাফরুল হাসান

ফরহাদ ১৯৮৮ সালে জাতীয় সংসদের সদস্য এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এবছর জেলা

পরিষদের চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করেন। জাফরুল হাসান ফরহাদ’র পিতা বিশিষ্ট শিক্ষাবিদ

আলহাজ মো. ফজলুর রহমান মাস্টার জেলার প্রথম গ্রাজুয়েট ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451