শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদেশ থেকে দেশে ফিরেই লাশ হলেন সফিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ২০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ঃ 

গাজীপুরের হায়দরাবাদে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। মালয়েশিয়া থেকে ফিরে সিরাজগঞ্জে গ্রামের বাড়ি যাচ্ছিলেন এ প্রবাসী।

পুলিশ জানায়, মরদের সঙ্গে থাকা পাসপোর্টের সূত্র ধরে জানা যায় তার নাম সফিকুল। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

সফিকুলের মরদেহের পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। এতে তার স্ত্রীর পাসপোর্টও রয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ছিনতাইকারীরা সফিকুলের সঙ্গে থাকা মালপত্র ছিনিয়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়।

গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল হাসান বিল্লাল জানান, সফিকুল সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে। ২০০৭ সালে চাকরি নিয়ে তিনি মালয়েশিয়ায় যান। পরে সিতি হাজার বিনতি নামে এক মালয়েশীয় নারীকে তিনি বিয়ে করেন।

সফিকুলের মা রাজু বালা বেগমের বরাত দিয়ে বিল্লাল বলেন, স্ত্রীর জন্য কাগজপত্র তৈরি করতে সোমবার দেশে আসেন সফিক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451