বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর নেই সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ 

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন মারা গেছেন। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এনটিভি অনলাইনকে বিচারপতি রুহুল আমিনের মৃত্যুর খবরটি জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও  প্রশাসন) সাব্বির ফয়েজ।

সাব্বির ফয়েজ বলেন, ‘দীর্ঘদিন ধরেই বিচারপতি রুহুল আমিন বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

এম এম রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি। ২০০৮ সালের ১ জুন তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। পরে ২০০৯ সালের ২২ ডিসেম্বর তিনি অবসরে যান।

এম এম রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের বাবা ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451