বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে এক ব্যাক্তির লাশ উদ্ধার আটক -১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান (জেলা প্রতিনিধি,নাটোর ):

রবিবার সকালে নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের নছিরার বিল

নামক স্থান থেকে জুয়েল (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা

পুলিশ। সে রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ ভানুকর পাড়া গ্রামের জহুরুল

ইসলামের ছেলে। এঘটনায় পুলিশ জুয়েলের বন্ধু একই গ্রামের রয়েজ উদ্দিন

মুন্সির ছেলে মাসুদকে (৩০) আটক করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক

সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪ টার দিকে জুয়েল তার বন্ধু সেলুনকর্মী

মাসুদের সাথে মোটর সাইকেলে করে বাঘা যাওয়ার নাম করে বাড়ি থেকে

বের হয়। রাতে মাসুদ বাড়ি ফিরে লোক মারফত জুয়েলের বাবাকে জানায় রাত

৯টার দিকে তারা ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার সময় লালপুরের নছিরার বিলে

ডাকাতের কবলে পড়ে। সে কোন মতে ফিরে আসলেও জুয়েলকে আনতে

পারেনি। পরে মাসুদকে সাথে নিয়ে খোজাখুজির এক পর্যায়ে সকালে

নছিরার বিল এলাকার সড়কের পাশে জুয়েলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা

পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠিয়েছে।এঘটনায়

জুয়েলের বাবা জহুরুল ইসলাম বাদি হয়ে মাসুদকে প্রধান আসামি করে লালপুর

থানায় মামলা দায়ের করেছে। এব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

আব্দুল হাই তালুকদার জানান, নিহত জুয়েলের গোপনাঙ্গের পাশে ধারালো

অস্ত্রের আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জুয়েলের

বন্ধু মাসুদের কথা বার্তায় ঘটনার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা

করা হচ্ছে। নিহতের পরিবার থেকেও এঘটনার জন্য তাকেই দায়ি করা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451