বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাট গম্বুজ ওয়ালা সুন্দর মসজিদ পর্যটন সম্ভাবনময় এলাকা : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ২৪৬ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাগেরহাট এখন একটি বিগ আরবান এরিয়া হয়ে গেছে। বাগেরহাট অনেক বেশি পর্যটন সম্ভাবনময় এলাকা। এখানে পর্যটন জোনের জন্য কিছু করা যেতে পারে। অচল হয়ে পড়া মংলা বন্দর বর্তমান সরকারই উন্নয়ন করেছে। মংলা বন্দর আমাদের অর্থনীতি গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। মংলায় ইপিজেড রয়েছে। তাছাড়া মংলাতে অর্থনৈতিক জোন হচ্ছে। রোববার বিকালে বাগেরহাটে সাংবাদিকদের অর্থমন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের কৃষি নির্ভর জাতীয় অর্থনীতিতে বাগেরহাট একটা ভূমিকা পালন করছে। আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান হলে গেলে এই এলাকাটি একটা ‘পাওয়ার হাব’ হয়ে যাবে। বাগেরহাটে এখন বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে রয়েছে খানজাহান রহ. এর মাজার। তিনি একদিকে যেম ছিলেন একজন জেনারেল (শাসক), অন্যদিকে ছিলেন আধ্যাত্মিক ব্যক্তি। দ্যাস্ট এ বেটার অফ প্রাইট ফর বাগেরহাট। তার নির্মিত ষাটগম্বুজ তো ওয়ান ওফ দ্যা ফাইনেস্ট মস্ক (মসজিদ) ইন দ্যা ওয়ার্ড। এতবড় গম্বুজ ওয়ালা সুন্দর মসজিদ আর কোথায় পাওয়া যাবে।

অর্থমন্ত্রী বাগেরহাট সরকারি পিসি কলেজ, নাগেরবাড়ি,তার আত্মিয় অধ্যাপক বুলবুল কবিরের পিতা মাতার কবর জিয়ারত করেন এবং জেলা প্রশাসকের বাসভবন (তিনি এসডিও থাকাকালিন বাসভবন) পরিদশর্ন করেন। এর আগে সকালে তিনি মংলা বন্দর ও রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451