বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেস্টে হারতে নারাজ মুশফিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ২৯৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

টানা চারদিন আধিপত্য বজায় রেখেও আজ রোববার শেষ বিকেলের ঝড়ে টালমাটাল হয়ে পড়েছে বাংলাদেশ দল। তামিম, মমিনুল, মাহমুদউল্লাহ প্যাভিলিয়নে ফিরে গেছেন। ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন ইমরুল কায়েস। এক রান নিতে গিয়ে ডাইভ দিয়েছিলেন,  আর উঠেই দাঁড়াতে পারছিলেন না। কাতরাতে থাকেন মাটিতে শুয়ে। তাই দ্রুত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে হাসপাতালেও নিতে হয়েছে।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ইমরুলের বাঁ পায়ের ঊঁরুর সামনে অংশে টান পড়েছে। অবশ্য এক্স-রে রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে ব্যথা আছে,  তাই এখন আলট্রাসনোগ্রাম করাতে হবে। তার পরই বোঝা যাবে তাঁর প্রকৃত অবস্থা।

অবশ্য আপাতত হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন ইমরুল। তবে আগামীকাল ব্যাটিং করার সম্ভাবনা ক্ষীণ। এদিকে প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় আঙুলে চোট পাওয়ায় মাঠে নামেননি মুশফিকুর রহিম। আঙুল ফুলে যাওয়ায় গ্লাভস জোড়া পরেননি জাতীয় দলের নিয়মিত এই উইকেটরক্ষক। তবে শোনা গেছে, পঞ্চম দিন দলের প্রয়োজনে ব্যাট হাতে মাঠে নামতে পারেন মুশফিক। এমনকি ইমরুল যদি শেষ পর্যন্ত সুস্থ না হন তাহলে উইকেট কিপিংও করবেন মুশি।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, এই টেস্টে হারতে নারাজ মুশফিক। প্রয়োজনে ব্যাট হাতে নামবেন তিনি। ইমরুল সুস্থ না হলে কিপিং করতেও আপত্তি নেই মুশফিকের। মুশফিকের খবরটা স্বস্তি জাগানিয়া হলেও ইমরুল বিষয়ে এখনো কিছু নিশ্চিত নয়। ১২২ রানের লিড নিয়ে আগামীকাল ব্যাট হাতে মাঠে নামবেন প্রথম ইনিংসে ৬৪ রান করা মমিনুল হক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451