সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

সরিষাবাড়ীতে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ৩৪৭ বার পড়া হয়েছে

জাহিদ হাসান  (জামালপুর) :  জামালপুরের সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে হামলাকারীদের গ্রেফতার ও আওয়ামী রাজনীতিতে বিএনপি-জামাতপন্থীদের অনুপ্রবেশ ঠেকানোর দাবিতে সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হয়। সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বজ্র’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মানু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কেএম সোহেল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, অনার্স কলেজের ভিপি মনিরুল ইসলাম রনি, জিএস মাহমুদুল হাসান দুখু, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক এমএল মাহফুজ আহমেদ, উপজেলা প্রজন্মলীগের সভাপতি হাবিবুর রহমান রনি, ফারহান শাহরিয়ার নাহিদ, আরএম রাকিব প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলার আওয়ামী রাজনীতিতে বিএনপি-জামাতপন্থীদের অনুপ্রবেশ ঘটেছে। ওইসব অনুপ্রবেশকারী হাইব্রীড নেতাদের প্রভাবে দলের তৃণমুল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা কোনঠাসা হয়ে পড়েছে। তাদের ঈন্ধনেই পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সুজন অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমানকে মারধর করে। ছাত্রলীগের নাম ভাঙিয়ে মেহেদী হাসান সুজন দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি, টিকেট কালোবাজারী, ছাত্রীদের উত্যক্তসহ নানা অপকর্ম করে আসছে বলেও তারা জানান।
সাংগঠনিক সুত্র জানায়, রোববার রাতে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সুজনের নেতৃত্বে ৮/১০ জনের একটি গ্রুপ অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমানকে টিএন্ডটি মোড়ে রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় পরদিন সোমবার থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা হলে মঙ্গলবার দুপুরে ১নং আসামী মেহেদী হাসান তার নিজবাড়ির সামনে থেকে গ্রেফতার হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা হামলাকারী সব সন্ত্রাসীদের গ্রেফতার দাবি এবং দলে অনুপ্রবেশকারীদের প্রতিহতের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451