মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী র‌্যালী-মানববন্ধন- সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৪০২ বার পড়া হয়েছে

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শওকত রানা লাবুর নেতৃত্বে সন্ত্রাস, মাদক বিরোধী র‌্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। রোববার বেলা ১১টায় নাজিরপুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে এক বিশাল সন্ত্রাস ও মাদক বিরোধী র‌্যালী বের হয়ে ইউনিয়ন সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তা মোড়ে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়। এসময় নাজিরপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শওকত রানা লাবু ছাড়াও অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মন্ডল, আব্দুল মজিদ পিন্টু ও আব্দুর রাজ্জাক বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, নির্বাচনী ইশতেহারে আমি ইউনিয়নবাসীকে কথা দিয়েছিলাম জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হলে আমার এলাকাকে সর্বপ্রথম সন্ত্রাস, দূর্নীতি ও মাদকমুক্ত করবো। প্রতিটি গ্রামের ঘরে ঘরে শান্তিপ্রিয় জনতা লাঠি হাতে এই সন্ত্রাস, দূর্নীতি ও মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলবেন বলে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উক্ত র‌্যালী ও সমাবেশে নাজিপুর কলেজ ও উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। Gurudaspur pic-26-06-2016 (2)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451