রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঠ্যপুস্তকে ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্যের পথ উন্মোচিত হয়েছে-সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ৪২২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: 

সংযোজন ও বিয়োজন করে পাঠ্যপুস্তকে ধর্মীয় বিদ্বেষ ও ধর্মীয় বৈষম্য তৈরির পথ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন রানা।

সংবাদ সম্মেলনে নতুন পাঠ্যপুস্তক প্রত্যাহারের দাবিতে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন রানা দাশগুপ্ত। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘পাঠ্যপুস্তকের পরিবর্তন এখানে সাম্প্রদায়িকতার আবরণ আছে। সূক্ষ্ণ চর্চা আছে এবং তার মধ্যে যে সংযোজন ও বিয়োজন এর মধ্য দিয়ে ধর্মীয় বিদ্বেষ এবং ধর্মীয় বৈষম্য তৈরির একটি প্রক্রিয়া আছে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।’

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার বিচার হয়নি। তাই ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা পাঁচ গুণ বেড়েছে।

নির্যাতিতদের তালিকা প্রকাশ করে অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান রানা দাশগুপ্ত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451