শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অভিনেতা কল্যাণের গাড়ি জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়ার ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়ির ধাক্কায় গুরুতর আহত করার অভিযোগে করা মামলার আলামত হিসেবে গাড়িটি জব্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গতকাল বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার মণিপুরীপাড়া এলাকায় কল্যাণের বাসা থেকে গাড়িটি জব্দ করা হয়।

এই গাড়ির ধাক্কাতেই জিয়া ইসলাম আহত হন বলে অভিযোগ উঠেছে।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের উল্টো দিকের রাস্তায় মোটরসাইকেল আরোহী জিয়া ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ব্যক্তিগত গাড়ি। এতে জিয়া মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। সেখানে উপস্থিত অন্য গণমাধ্যমের কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। জিয়া ইসলামের চিকিৎসার ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। পরে চিকিৎসকরা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি হাসপাতাল অ্যাপোলো কিংবা বিদেশে পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জিয়াকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক তরুণ সরকার জানান, রাত সাড়ে ১১টার দিকে ফটোসাংবাদিক জিয়া বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় মোটরসাইকেলের ওপরে ছিলেন। তখন একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে কল্যাণের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করা হয়। এ মামলায় কল্যাণকে তিন দিনের মধ্যে জেলগেটে (কারাফটক) জিজ্ঞাসাবাদ করার জন্য গতকাল বুধবার নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451