বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুর্নীতির মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন ২৬ জানুয়ারি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ২৬ জানুয়ারি। এ দিন আত্মপক্ষ সমর্থনে বাকি বক্তব্য দেবেন বিএনপি নেত্রী।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ঠিক করেন।

গেলো ৫ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনে ১২ জানুয়ারি দিন ঠিক করেছিলেন আদালত।

সময় আবেদনে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালত সাক্ষী বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন। তাই এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছি। তাই আমাদের সময় দেয়া হোক। পরে আদালত আবেদন আমলে নিয়ে নতুন এ দিন ঠিক করেন।

গেলো বছরের ১ ডিসেম্বর বেগম জিয়া আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষী দেন। এরপর তিনি আত্মপক্ষ সমর্থনে আংশিক বক্তব্য দিয়ে সময়ের আবেদন করেন। আজ (বৃহস্পতিবার) পঞ্চমবারের মতো তার সময় আবেদন মঞ্জুর করলেন আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451