বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুরে বাসচাপায় মাহিন্দ্রচালক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

ফরিদপুর:

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সিনেমা হলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মাহিন্দ্রচালককে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে মাহিন্দ্রচালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন্দ্রচালকের নাম ইসমাইল সরদার (২৪)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়ঘাট গ্রামের ইসহাক সরদারের ছেলে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজামুল ইসলাম জানান, আজ সকালে কানাইপুর সিনেমা হলের সামনে দাঁড়িয়ে ছিলেন ইসমাইল। ওই সময় সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

নিজামুল জানান, স্থানীয় লোকজনের অনুরোধে ইসমাইলের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451