মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে রুশ হ্যাকিংয়ের কথা স্বীকার করলেন ট্রাম্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ৪৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ডোনাল্ট ট্রাম্প।

আজ বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টায় নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা স্বীকার করেন। নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প।

এ সময় ট্রাম্প বলেন, ‘আমার ব্যবসা আমার দুই ছেলে দেখবে। ব্যবসা নিয়ে তাঁদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হবে না।’

এর আগে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যস্থতার অভিযোগ নিয়ে ক্ষুব্ধ হয়ে টুইট করেন ডোনান্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে জানানো হয়, টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, ‘মস্কো কখনোই আমার হয়ে কাজ করার চেষ্টা করেনি।’

 

ওই খবরে আরো জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের রাশিয়ার যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। তবে রাশিয়া অবশ্য বেশ ক্রুদ্ধভাবেই অভিযোগ অস্বীকার করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, অভিযোগটি ছিল সাজানো গল্প এবং দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করার একটি উদ্যোগ।

টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, “রাশিয়া কখনোই আমার হয়ে কাজ করার চেষ্টা করেনি। রাশিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কোনো চুক্তি, ঋণ, কিছুই না। আমি সহজেই নির্বাচনে জিতেছি। এটি একটি বড় ‘আন্দোলন’। কিন্তু বিরোধী পক্ষ ভুয়া সংবাদের মাধ্যমে আমাদের বিজয়কে খাটো করার চেষ্টা করছে।”

ট্রাম্প আরো বলেছেন, গোয়েন্দা সংস্থাকে কখনোই এ ধরনের ভুয়া সংবাদ জনসম্মুখে ফাঁস হতে দেওয়া ঠিক নয়।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নতুন একটি অভিযোগ তুলেছে। অভিযোগে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করতে হ্যাকিং ক্যাম্পেইন চালিয়েছে রাশিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451