শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মকর্ম নিয়ে সময় কাটছে চলচ্চিত্র অভিনেত্রী ববিতার সময়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

সংসার, বাগান করা, পাখি পোষা আর ধর্মকর্ম নিয়ে সময় কাটছে চলচ্চিত্র অভিনেত্রী ববিতার। শনিবার (২৫ জুন) দুপুরে ববিতার সঙ্গে আলাপে তিনি জানান, আপাতত নতুন কোনো ছবির কাজ করছেন না। ভবিষ্যতে কাজ করবেন কি-না তা নিয়ে নিজেই সন্দিহান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী।

কথা প্রসঙ্গে ববিতা প্রশ্ন রেখে বলেন, ‘সিনেমার অবস্থা এখন কী? যতদূর শুনেছি খুব বেশি ভালো নয়। সবাই নাকি এখন যৌথ প্রযোজনা নিয়ে ব্যস্ত? এভাবে কী সিনেমার দিন বদলাবে?’

কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনায় নিজেদের কতোটুকু উপকার হচ্ছে সেটা দেখার বিষয় বলে মনে করেন ববিতা। অন্য দেশের সংস্কৃতি উপস্থাপনের কোনো মানে নেই বলে মন্তব্য তার। তার কথায়, ‘এমনিতেই ছবিতে অভিনয় কমিয়ে দিয়েছি। এমন অবস্থার মধ্যে নিজেকে জড়িয়ে নাম খারাপ করতে চাই না। এভাবে চলতে থাকলে সিনেমায় কাজ করে কীইবা হবে!’

অন্যদিকে কলকাতার নিজস্ব ছবিগুলোর মান নিয়েও প্রশ্ন তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ববিতা। বিশেষ করে সমকালীন ছবির গানের মান খারাপ হয়েছে বলে মনে করেন তিনি। ববিতার প্রশ্ন- যেখানে কলকাতার নিজেদের ছবির অবস্থাই নাজুক, সেখানে যৌথ প্রযোজনার ছবির মান কতোটাইবা ভালো হতে পারে?

দীর্ঘদিন ধরে নেই বড় পর্দায় ববিতা। কয়েকজন তার কাছে ছবির প্রস্তাব নিয়ে গেলেও কাজ করতে রাজি হননি তিনি। দেড় মাস আগে কানাডায় গিয়েছিলেন একমাত্র ছেলের কাছে। এখন ঢাকার গুলশানের বাসায় সময় কাটছে তার। আত্মীয়-স্বজনের সঙ্গেই ঈদ উদযাপন করবেন বলে জানালেন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451