শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাকিমপুর পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূর্ভোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ২৪৬ বার পড়া হয়েছে

সোহেল রানা,(হিলি)দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর(হিলি) পৌর এলাকায় সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা না থাকায়
পৌরবাসীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।যদিও ড্রেন নির্মান করা হয়েছে,কিন্তু
সেগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা,আবর্জানায় ভরে দূর্গন্ধ
ছড়াচ্ছে।জানা যায়,১৯৯৮ সালে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১নং হিলি
ইউনিয়ানকে পৌরসভা ঘোষনা করা হয়। কিন্তু ১৮ বছরেও গড়ে ওঠেনি পরিকল্পিত
ড্রেনেজ ব্যবস্থা।সামান্য বৃষ্টির পানিতে গুরুত্বপূর্ন স্টেশন
রোড,চেকপোষ্ট রোড,হাসপাতাল রোড়,ও বাজার রোডে এক হাটু পানিতে ভরে
ওঠে।এলাকাবাসী জানান,এক সময় পৌরসভার পানি পূর্বদিক দিয়ে তুলশীগঙ্গা নদীতে
গিয়ে পড়তো।কিন্তু বর্তমানে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ ভাবে রাস্তার পাশে
জায়গা গুলো ভরাট করে অট্রালিকা তৈরি করছে।এতে করে পৌর এলাকায় জলাবদ্ধতার
সৃষ্টি হয়।হাকিমপুর(হিলি) পৌরসভার মেয়র জলবদ্ধতার কথা স্বীকার করে
বলেন,ড্রেন নির্মানের কাজ চলছে,আরো ড্রেন নির্মান করা হবে।আশা করি সামনে
বর্ষা মৌসুম থেকে এধরনের জলবদ্ধাতার সৃষ্টি হবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451