রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া লাইফ সাপোর্টে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলাম লাইফ সাপোর্টে আছেন।

দৈনিকটির অপরাধবিষয়ক প্রতিবেদক কমল জোহা খান বিষয়টি জানিয়েছেন।

কমল জোহা জানান, গতকাল সোমবার রাত থেকেই জিয়া ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে। তাঁর ডান পা ভেঙে গেছে। বুকে প্রচণ্ড আঘাত রয়েছে। মাথায়ও আঘাত পেয়েছেন। তাঁর জ্ঞান রাতের পর আর ফেরেনি।

প্রথম আলোর এই প্রতিবেদক জানান, জিয়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা অনুমতি দেওয়ার পর দুপুর আড়াইটার দিকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

সোমবার রাতে পান্থপথের বসুন্ধরা শপিংমলের সামনে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয় জিয়া ইসলামকে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন জিয়াকে নয় ব্যাগ রক্ত দিলেও জ্ঞান ফেরেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451