শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়ে লাভ কী ? সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ২৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল।

বক্তব্যের সময় এক সাংবাদিক ওবায়দুলের উদ্দেশে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অভিযোগ করেছেন, বিএনপিকে মাঠে নামার সুযোগ দিচ্ছে না আওয়ামী লীগ।

জবাবে কাদের বলেন, ‘উনাকে তো কখনো মাঠে দেখা যায় না। বিএনপিকে অনুমতি দিয়ে লাভ কী? কর্মসূচি দিয়ে নেতারা মাঠে নামে না। নেতা না নামলে কর্মী কীভাবে মাঠে নামবে?’

‘আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও আমরা রাজপথে আছি, বিরোধী দলেও থাকলেও রাজপথে থাকি।’

১১ জানুয়ারির পর দলে অনুপ্রবেশকারী ‘পরগাছা’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, দলে দু-একটা জামায়াত প্রবেশ বিচ্ছিন্ন ঘটনা। এসব অনুপ্রবেশকারী পরগাছা বিভিন্ন অপকর্ম করে, যাতে শেখ হাসিনার সব অর্জন প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের প্রধান শত্রু অসাম্প্রদায়িকতা। আমাদের আগামী দিনের শপথ হলো সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আমরা এই সাম্প্রদায়িকতাকে প্রতিহত, প্রতিরোধ এবং মোকাবিলা করব।’

ওবায়দুল কাদের বলেন, ১০ জানুয়ারি বাঙালিদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে। এর মধ্য দিয়ে বিজয় পূর্ণতা পায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451