মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে নৌকাডুবি : ৪ দিন পর ৩ যাত্রীর লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ২৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ডুবে যাওয়ার চার দিন পর ইঞ্জিনচালিত নৌকার তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে স্থানীয় কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুটি ও রাজাপুরের মানকি সুন্দরগ্রাম থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া তিনজন হলেন ঝালকাঠির পেনাবালিয়া গ্রামের রাজ্জাক মল্লিক রাজা (৩২), একই গ্রামের আলম জমাদ্দার (৩৫) ও দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০)।

গতকাল সোমবার স্থানীয়দের সহযোগিতায় ডুবুরি দল সুগন্ধা নদীর পোনাবালিয়া এলাকা থেকে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, সকালে কলেজ খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে দুটি ও রাজাপুর উপজেলার মানকি সুন্দর গ্রামের বিষখালী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করে। পরে স্বজনরা লাশ শনাক্তের পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গোলাম রসুল জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পৌর খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীতে নৌকাডুবি হয়।  ওই সময় চালকসহ নৌকার আট যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। নিখোঁজ হন তিন যাত্রী। আজ তাঁদের লাশ উদ্ধার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451