বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

অ্যান্ড্রয়েড নির্ভরতা কমাতে নিজস্ব অপারেটিং আনছে হুয়াই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ঢাকা: নতুন নতুন হ্যান্ডসেটের মাধ্যমে বাজার মাতিয়ে রাখা চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াই নিজস্ব অপারেটিং সিস্টেম (ওএস) নিয়ে কাজ করছে। গুগলের অ্যান্ড্রয়েডের ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ বলে এক রিপোর্টে বলা হয়েছে।

রিপোর্টের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো জানায়, বিকল্প মোবাইল অ্যাপ্লিকেশন সিস্টেম উন্নয়নে গবেষণা করছে হুয়াই। প্রকল্পের সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে সূত্র হিসেবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। নকিয়ার সাবেক তিন কর্মকর্তা এ বিষয়ে কাজ করছেন বলে জানা গেছে।

গত বছর হুয়াইয়ে চিফ ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার হিসেবে যোগ দেন আবিগালি ব্রডি নামে অ্যাপলের সাবেক ক্রিয়েটিভ ডিরেক্টর। হুয়াইয়ের নতুন প্রকল্পের সঙ্গে যুক্ত এ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আর অপারেটিং সিস্টেমটিতে কি কি বিশেষত্ব থাকছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

এর আগে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ‘টাইজেন’ নামে নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করে।

এছাড়া অ্যামাজন তার ট্যাবলেটে অ্যান্ড্রয়েড নির্ভর অপারেটিং সিস্টেম ‘ফারায়’ ব্যবহারের সিদ্ধান্তের কথা জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451