বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৪৬৭ বার পড়া হয়েছে

 সেলিম হায়দার,তালা:

‘উন্নয়নের জন্য গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র’ এই প্রতিপাদ্য সামনে রেখে রূপকল্প-

২০২১ এবং ভিশন-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য

সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে সোমবার (৯ জানুয়ারী) থেকে সারা দেশের ন্যায়

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা তিনটায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও

কনফারেন্স-এর মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন

আয়োজিত উক্ত মেলা পরিদর্শন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার

গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস

চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, তালা

থানার ওসি মোঃ হাসান হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, জেলা

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান

সরদার জাকির হোসেন, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও রিপোটার্স ক্লাবের

সভাপতি মীর জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান,

প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার

মশিয়ার রহমান প্রমুখ। তিন দিনব্যাপী উক্ত উন্নয়ন মেলায় ৪২ টি ষ্টল তাদের বিভিন্ন

কার্যক্রম প্রদর্শন করছে। এছাড়া সকালে মেলা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451