বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবারও খানসামায় অর্ধ দিবস হরতালের ডাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা ডিগ্রী কলেজকে জাতীয়করন এবং ১ম দিনের হরতালের মিছিলে স্থানীয়দের উপর হামলা বন্ধ, কলেজ জাতীয়করণ ও গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তির দাবিতে খানসামা ছাত্র সংগ্রাম পরিষদ সোমবার (৯ই জানুয়ারী) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।

এর আগে গত রবিবার (৮ই জানুয়ারী) রাতে খানসামা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান রিয়াদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২য় দফায় এ হরতালের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে- হরতাল চলাকালীন খানসামায় সোমবার (৯ই জানুয়ারী) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব দোকানপাট, অফিস-আদালত, গাড়ি বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৪ই ডিসেম্বর) প্রধানমন্ত্রী ৩য় দফায় দেশের ৯টি ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেন। এতে খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজের নাম তালিকায় উঠে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে কলেজটি জাতীয়করণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। হঠাৎ করে এই কলেজটির নাম বাদ দিয়ে পাকেরহাট ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেওয়ায় এলাকাবাসী আন্দোলনে নামে।

কাঙ্খিত দাবি পূরণ না হওয়ায় গত বৃহস্পতিবার (১৫ই ডিসেম্বর) থেকে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল। এর আগে তারা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি অনুযায়ী রবিবার (৮ই জানুয়ারী) আধাবেলা হরতাল ডাকে আন্দোলনকারীরা। ওই হরতালে দফায় দফায় স্থানীয় ও পুলিশের সংঘর্ষে বাঁধে।

এতে পুলিশ সহ ২০ জন এলাকাবাসী আহত হয়। সেই সঙ্গে এ ঘটনায় ১৫ জনকে আটক করেছ পুলিশ। স্থানীয়দের উপর পুলিশী হামলা বন্ধ, কলেজ জাতীয়করণ ও গ্রেফতারকৃত আন্দোলনকারীদের মুক্তির দাবিতে সোমবার (৯ই জানুয়ারী) অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451