বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘুষের টাকাসহ ফাস্টফুডে, হাতেনাতে উপসচিব গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ২০২ বার পড়া হয়েছে

রাজধানীতে ঘুষের টাকাসহ হাতেনাতে সরকারের একজন উপসচিবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্টফুডের দোকান থেকে তাঁকে আটক করা হয়।

আটক হওয়া উপসচিব হলেন মিজানুর রহমান। তিনি প্রেষণে সড়ক ও জনপথ অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সড়ক ও জনপথ থেকে ইজারাগ্রহীতা মাঈনুদ্দিন চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক রাত ৯টার দিকে এ অভিযান চালায়। মিজানুর রহমান একটি তদন্ত প্রতিবেদনের জন্য অভিযোগকারীর কাছ থেকে এর আগে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন বলে জানান। পরে আরো নয় লাখ টাকা দাবি করেন তিনি। এ বিষয়ে মাঈনুদ্দিন অভিযোগ করেন দুদকের কাছে।

এর পরিপ্রেক্ষিতে রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্টফুডের দোকানে অবস্থান নেয়। এ সময় ঘুষের টাকাসহ মিজানকে আটক করে দলটি। তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় সরকারি কর্মকর্তার ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে আসামি করা হয়েছে সড়ক ও সেতু বিভাগের উপসচিব মিজানুর রহমান সাহেবকে। দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাঁর বিরুদ্ধে এ এজাহার দায়ের করা হয়েছে। আমরা মামলাটি রেডি করেছি।’ তিনি বলেন, ‘ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে, এটা এজাহারের উল্লেখ করা হয়েছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451