মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পদ্মা সেতুর কাজ ৪০ শতাংশ শেষ : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৪৮০ বার পড়া হয়েছে

মূল পদ্মা সেতুর সামগ্রিক উন্নয়নকাজ ৪০ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগামী ২০১৮ সালের ডিসেম্বরে সেতুর কাজ সম্পন্ন হবে।

আজ রোববার মাদারীপুরের শিবচর-কাঁঠালবাড়ি অংশের সংযোগ সড়ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্ধারিত সময়ের আগেই আজ সেতুর চার লেন সংযোগ সড়ক উদ্বোধন করা হলো।

বেলা ১২টার দিকে শিবচরের পাচ্চর এলাকায় আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এতে কাওরাকান্দি ঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তরিত হওয়ার বিষয়টি আরো সম্প্রসারিত হলো। এখন থেকে শিমুলিয়ার সঙ্গে নৌপথের দূরত্বও কমে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানস্থলে এলে স্থানীয় আওয়ামী লীগসহ পাশের জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২০১৮ সালের ডিসেম্বরে সেতু সম্পন্ন হবে। দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে আগেভাগেই শিবচর-কাঁঠালবাড়ি সংযোগ সড়কের আট কিলোমিটার চালু করা হলো। এতে নৌপথের দূরত্ব কমে সড়কপথে যোগাযোগ বাড়বে।’

সেতুমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে। এ জন্য এ বহুমুখী সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ লক্ষ্যে মাওয়া সংযোগ সড়ক শতভাগ, মাওয়া সার্ভিস এরিয়া ও সড়ক শতভাগ, এ ছাড়া ২০টি কালভার্ট ও পাঁচটি সেতুর কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া জাজিরা সংযোগ সড়কের ভৌতকাজ প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে, যা অল্প সময়ের মধ্যেই উদ্বোধন করা হবে।

ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতুকে ঘিরে এই অঞ্চলে বহুমুখী উন্নয়ন করা হবে। এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, অলিম্পিক ভিলেজ, সেনানিবাস নির্মাণ করা হবে। পদ্মা সেতু উদ্বোধনের আগেই দক্ষিণাঞ্চলের মানুষ এর সুফল ভোগ করতে শুরু করেছে।

এ সময় সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক ও রোকসানা ইয়াসমিন ছুটি, সেতু মন্ত্রণালয়ের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মেজর জেনারেল মাসুদ সাইদ, মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।

পরে সেতুমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। এরপর মন্ত্রী সেতু এলাকা ঘুরে দেখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451