বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২৪ দিন অতিবাহিত হলেও, এখন পর্যন্ত উদ্ধার হয় নি ঘোড়াঘাটের আদিবাসী কলেজছাত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৪৫৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-  অপহরণের ২৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত  উদ্ধার করা সম্ভব হয়নি দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী কলেজছাত্রী শ্রীমতি সুষ্মিতা মার্ডি (১৭)। অপহৃত সুষ্মিতা ঘোড়াঘাট ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও ওই উপজেলার আবিরের পাড়া গ্রামের আদিবাসী সুধীর মার্ডির মেয়ে।

এ ব্যাপারে অপহৃতার পিতা ঘোড়াঘাট থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কোন কূল কিনারা না পাওয়াতেই হতাশায় ভুগছে অপহৃতার পরিবার।

জানা যায়, গত সোমবার (১২ই ডিসেম্বর/১৬ইং) সকাল ৯ টায় সুষ্মিতা কলেজে যাওয়ার পথে উপজেলার খাইরুল গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সুমন (২৫) সহ দুই জন যুবক মোটর সাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে সুষ্মিতার পিতা সুধীর মার্ডি সুমন ও অপর যুবকদের বিরুদ্ধে মেয়ে অপহরণের ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করে। বর্তমানে সুষ্মিতার পিতা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে, বলে জানিয়েছে সুধীর।

ঘোড়াঘাট উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইন্দু মোহন মার্ডি পুলিশের বরাত দিয়ে জানান, পুলিশ অপহৃতাকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451