রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শরণখোলায় মা বাবাকে কুপিয়ে সাবেক পুত্রবধু অপহরন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ২০১ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :   শরণখোলায় মা বাবাকে কুপিয়ে স্বাবেক স্ত্রীকে অপহরণ করেছে বিএনপি নেতা সবুর ও তার ছেলে সজিবের নেতৃত্বে এক দল সন্ত্রাসী । সন্ত্রাসীদের ধারালো অস্ত্রাঘাতে আহত দুলু গাজী ও তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে । শনিবার রাত ২টার দিকে উপজেলার রাজৈর গ্রামের দুলু গাজীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহত দুলু গাজী জানান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রায়েন্দা বাজারের পিংকি সবুর ও তার ছেলে সজিবের নেতৃত্বে ২০ জনের একটি সংঙ্গবদ্ধ দল রাত ২টার দিকে দুলু গাজির বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এর পর ঘরে থাকা এক মাত্র মেয়ে ফাতেমাতুজ্জোহরা (সান্তা) (১৯) কে অপহরণ করার চেষ্টা চালায়। তখন সান্তার বাবা দুলু গাজী (৫৫)ও মা আঞ্জুমানারা বেগম (৪৫) সন্ত্রীদের বাঁধা দিলে তাঁদের কে এলোপাতারি কুপিয়ে জখম করে । এবং মেয়ে সান্তাকে নিয়ে পালিয়ে যায় ।

খবর পেয়ে পেয়ে রাতেই থানা পুলিশ ঘটাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ রায়েন্দা লঞ্চঘাট থেকে খেয়া মালিক ডালিম ও পিংকি হোটেলের ম্যানেজার সাহাবুদ্দিন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার বলেন, আহতদের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হবে।

থানার (ওসি) মোঃ আঃ জলিল বলেন, সম্প্রতি অপহৃত সান্তার সাথে স্বামী সজিবের বিবাহ বিচ্ছেদের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটায়। অপহৃতাকে উদ্ধার এবং পিংকি সবুর ও তাঁর ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451