বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধলেশ্বরী নদীতে লঞ্চ ও ড্রেজারের সংঘর্ষে আহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে নোঙ্গরে রাখা গাংচিল নামের একটি আনলোডিং ড্রেজারের সাথে ইমাম হাসান-২ নামের একটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত গভীর রাত ৩ টার দিকে শহরের ধলেশ্বরী নদীর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ড্রেজারের ৫ শ্রমিক আহত হয়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে ড্রেজারটির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী ইমাম হাসান-২ নামের একাটি যাত্রীবাহী লঞ্চ ধলেশ্বরী নদীতীরে নোঙ্গর করে রাখা মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেনের মালিকানাধীন গাংচিল নামের একটি বালু আনলোডিং ড্রেজারকে ধাক্কা দিলে ড্রেজারের ব্যাপক ক্ষতি হয়। এসময় ড্রেজারে থাকা আল-আমিন (২৪), শাওন (৩০), আলমগীর (৩৫), আল-আমিন (২৮) ও মাহাবুব (৪০)সহ ৫ কর্মচারি আহত হয়। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনর্চাজ মোশারফ হোসেন বলেন, ড্রেজারের সাথে যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে ড্রেজার মালিক পক্ষ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451