বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জ জেলায় মাদক,চাঁদাবাজির ঠাইঁ হবে না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ২১৯ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম মুন্সীগঞ্জ প্রতিনিধি :  মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেছেন, এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক সেবীদের কোন স্থান নেই। নদীপথে, বাস স্টান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট কোথাও কোন চাঁদাবাজি চলবেনা। শিক্ষাঙ্গনে কোন সন্ত্রাসী কার্যক্রম চলবেনা। কোথাও কোন চাঁদাবাজি , সন্ত্রাসী, মাদক বিক্রি, অস্ত্র বহন ও নাশকতার আশঙ্কা দেখা মাত্র পুলিশকে জানাতে অনুরোধ করে তিনি আরো বলেন, জেলায় প্রায় ৭০০ মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। সড়ক পরিবহন ও নৌপথে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে । অনেক নৌ ডাকাতকে ইতিপূর্বে আইনের আওতায় আনা হয়েছে। যারা এখন অপরাধ অপকর্মে জড়িত আছেন তারা ভাল পথে চলে আসুন। অন্যথায় আপনাদের পরিনতি ভাল হবেনা বলেও কড়া হুশিয়ার উচ্চারন করেন পুলিশ সুপার। তিনি শনিবার বিকালে শহরের উপকন্ঠ মুক্তারপুরের বাস স্টান্ডে এলাকায় মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশের আয়োজনে কমিনিটি পুলিশিং কমিটির আলোচনা সভায় এসব কথা বলেন।
সভায় পরিবহন শ্রমিক, ড্রাইভার,এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শহরের যানজট নিরসনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানানো পাশাপাশি আগত পরিবহন শ্রমিক, সুশীল সমাজ ও সর্বসাধারন জনতা যার যার অবস্থান থেকে জেলার আইন সৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশকে সার্বিক সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেন।

মুন্সীগঞ্জ সদর ট্রাফিকের টিআই মো: কামরুল ইসলাম বেগের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ আলী, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মোল্লা, সাধারন সম্পাদক মো: তানভীর হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সহ আরো অনেকে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451